কনভেনশনাল পত্র-পত্রিকার সাথে “ব্লগ” (লিন্ক দেখুন) প্রকাশনার একটি মৌলিক পার্থক্য আছে। “গণসাংবাদিকতা”-র (Citizen Journalism, এখানে দেখুন) একটি ধারা হিসেবে গত কয়েক বছর ধরেই সারা বিশ্বে ব্লগ নামের এই মাধ্যমটি লাভ করছে উত্তরোত্তর জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা। সত্যিকার অর্থেই সব ধরণের সেন্সরশিপ এবং বড় পুঁজির আধিপত্য থেকে মুক্ত এই আপাত নতুন মাধ্যমটি ‘সাংবাদিকতা’, ‘লেখক’, ‘পাঠক’, ‘তাদের মাঝে সম্পর্ক’ এসব বিষয়গুলো সম্বন্ধে আমাদের চিরাচরিত ও সনাতন সব ধ্যান-ধারণাকে পাল্টে দিচ্ছে। Continue Reading »

Download PDF version

[ ''আমার ব্লগ'' ওয়েবমাস্টার উত্থাপিত নীতিমালাবিষয়ক আলোচনার পরিপ্রেক্ষিতে ]

 

ওয়েবমাস্টার উত্থাপিত আলোচনার প্রতিক্রিয়ায় কিছু কিছু মন্তব্য পড়ে মনে হচ্ছিল–অধিক সরলীকরণের তোড়ে, আমরা মনে হয় একটু গুলিয়ে ফেলছি কিছু বিষয়। ‘নীতি’ এবং ‘নিয়ন্ত্রণ’ দু’টো ভিন্ন জিনিস । প্রথমটা সবসময়ই ইতিবাচক, অন্তত এতদিন তা-ই জানতাম । এটুকু তো মনে হয় বলা যেতেই পারে যে–‘নীতি’ থাকাটা অন্তত আর যা-ই হোক নেতিবাচক কিছু না। পরবর্তী বিষয়—অর্থাৎ ‘নিয়ন্ত্রণ’ নিয়ে কিছু বিতর্ক থাকলেও থাকতে পারে ; এবং সেই বিতর্কও, আমার বিশ্বাস—এর প্রয়োজনীয়তা নিয়ে নয়, প্রয়োগ-পদ্ধতি নিয়ে ।

Continue Reading »